ভারতকে আটকে দিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

ভারতকে আটকে দিয়ে ‘ফাইনালে’ ওয়েস্ট ইন্ডিজ

ভারতকে আটকে দিয়ে ‘ফাইনালে’ ওয়েস্ট ইন্ডিজ

হায়দরাবাদের নতুন উইকেটে আবারও রানের বন্যার দেখা মিলল। ভারতকে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে দিয়েও স্বস্তিতে ছিল না ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসও তখন কথা বলছিল বিপক্ষেই। তবে শেষমেশ তারা সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতকে আটকে দিয়েছে ২২৩ রানে। ২৪ রানের দারুণ এক জয় নিয়ে তারা সিরিজে এনেছে ২-২ সমতা। শেষ ম্যাচটাকে ‘ফাইনালে’ রূপ দিয়েছে দলটি।